যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের জামসিং মহল্লায় গত রোববার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। কাউন্সিলর মিনহাজ উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে গতকাল সাভার মডেল থানায় মামলা করেন।
মামলায় সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত রোববার সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তাঁর সমর্থকদের নিয়ে জামসিং মহল্লায় একটি ক্লাবের উদ্বোধন করতে গেলে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী যুব ব্রিগেড পৌর শাখার আহ্বায়ক মিনহাজ উদ্দিন মোল্লাসহ যুবলীগের অপর একটি অংশের মধ্যে সংঘর্ষ হয়।