যুবলীগের নামে ভুয়া পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের নামে ভুয়া পোস্টার সাঁটানোর প্রতিবাদে গত বুধবার উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সভা করেছে। সম্প্রতি কালিয়াকৈরের মৌচাক এলাকার একটি কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলায় সেলিম হোসেন নামের এক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ওরফে এরশাদকে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ১৬ সেপ্টেম্বর রাতে কে বা কারা কালিয়াকৈর উপজেলা যুবলীগের নাম ব্যবহার করে এরশাদের ফাঁসি চাই লেখা পোস্টার দেয়ালে সাঁটিয়ে দেয়। কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া বলেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে কালিয়াকৈর যুবলীগের নাম পোস্টারে ব্যবহার করেছে।