যুবলীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আবদুল হামিদ ওরফে হিরু মিয়া (৩৫) খুন হয়েছেন। দুর্বৃত্তরা গত বুধবার গভীর রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁর বাড়ি উপজেলার কৌচা কৃষ্ণপুর গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হিরু মিয়া বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে উপজেলা সদর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সাপমারা গ্রামের একটি সরষেখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে স্বজনেরা গিয়ে লাশটি শনাক্ত করেন।