যুবলীগের নেতার বাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মনিকান্দা গ্রামের মাসুদ শিকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাসুদ নবাবগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে দাবি করেছে তাঁর পরিবার। মাসুদ ও তাঁর পরিবারের লোকজন জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা মাসুদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তা ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা টাকা, মালামালসহ প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।