যৌন নিগ্রহের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর কড়াইল বস্তিতে সাত বছরের এক শিশুকে বস্তির চা–দোকানদার মিলন ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত শিশুটিকে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা বলেন, স্থানীয় এক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে তাঁর মেয়ে। গত শনিবার দুপুরে তাঁরা সবাই কাজে গেলে তাঁদের প্রতিবেশী চা বিক্রেতা মিলন শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। বিষয়টি তখন তাঁরা টের না পেলেও গতকাল রোববার শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মিলন পলাতক।