যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগরের এক শিক্ষককে অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
রেজিস্ট্রার জানান, বিভাগের একাধিক শিক্ষার্থী তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দিলে যৌন নিপীড়ন বিরোধী সেল এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে গত বছর ২৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভা করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে সভাপতি এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করে একটি বিধিবদ্ধ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট আনিসুজ্জামানকে অপসারণ করে।