যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে ফারুক আহাম্মেদ (৩০) নামের এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রের চাচা বাঞ্ছারামপুর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও শিশুটির পরিবারের বিবরণ অনুযায়ী, ওই ছাত্র (৯) ফরদাবাদ কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এক বছর ধরে পড়াশোনা করছে। সেসহ অর্ধশত শিক্ষার্থী মাদ্রাসার ছাত্রাবাসে থাকে। ১১ মে রাতে তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন শিক্ষক ফারুক। বিষয়টি কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরদিনই সে বাড়ি ফিরে যায়। এরপর ৮-১০ দিন সে আর মাদ্রাসায় ফেরেনি। এতে সন্দেহ হলে শিশুটির মা ছেলের কাছে কারণ জিজ্ঞাসা করেন। তখন সে শিক্ষকের অপকর্মের কথা খুলে বলে।