যৌনপল্লি থেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে দেড় মাস আগে নিখোঁজ হওয়া এক গৃহবধূকে (২০) গত সোমবার গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের সহযোগিতায় দৌলতদিয়া যৌনপল্লি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিল্পী (৪০) নামের এক বাড়িওয়ালিকে আটক করেছে। উদ্ধার হওয়া ওই গৃহবধূ বলেন, তাঁর এলাকার পরিচিত এক গৃহবধূ কয়েক মাস আগে তাঁর সঙ্গে সাগর ওরফে জুয়েল (৩০) নামের এক ব্যক্তির পরিচয় করিয়ে দেন। পরে জুয়েলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের নভেম্বরে বেড়ানোর কথা বলে ওই যুবক তাঁকে দৌলতদিয়া যৌনপল্লির শিল্পী বেগম নামের এক বাড়িওয়ালির কাছে বিক্রি করে পালিয়ে যান। গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।