যৌতুক না পাওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার শিরিরচালা এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকার ফালানী আক্তার (১৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি মোদিপাড়া এলাকার জয়নাল মিয়ার সঙ্গে কিছুদিন আগে ফালানী আক্তারের বিয়ে হয়। জয়নালের কাজের সুবাদে তাঁরা শিরিরচালা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই জয়নাল স্ত্রী ফালানীকে যৌতুকের জন্য চাপ দিত। এর মধ্যে টাকা এনে দেওয়ার পর আরও টাকার জন্য ফালানীকে চাপ দিচ্ছিল। ওই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে প্রায় মারধর করা হতো। গত শুক্রবার রাতে ফালানীকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে জয়নাল। এরপর বাইরে এসে সবাইকে জানান, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছে। এ সময়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে জয়নাল পালিয়ে যান।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম বলেন,জয়নালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।