যৌতুক না পেয়ে স্ত্রীকে পাচার স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় যৌতুক না পাওয়ায় স্ত্রীকে ভারতে পাচার করার অভিযোগে পুলিশ গত শুক্রবার স্বামী আল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে। তবে স্ত্রী জাহেদা খাতুনকে (২০) উদ্ধার করতে পারেনি।
এ ঘটনায় জাহেদা খাতুনের ভাই মফিজউদ্দিন শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন।
মফিজউদ্দিন অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে জাহেদাকে সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকায় আল আমিন টেলিফোন করে ডেকে নেন। এরপর আল আমিন ও তাঁর দুই বন্ধু জাহেদাকে নিয়ে চলে যান সীমান্তের বাগডাঙ্গা গ্রামে। ওই দিন সন্ধ্যায় জাহেদাকে ভারতে পাচার করে দেওয়া হয়।
পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম রেজা বলেন, আল আমিন জানিয়েছেন, দুই লাখ টাকা যৌতুক না পেয়ে তিনি তাঁর স্ত্রীকে দুই বন্ধুর হাতে তুলে দিয়েছেন। ওই বন্ধুরা তাঁকে ভারতে নিয়ে গেছে।