যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে জখম স্বামী গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে স্বামী কামরুল হাসান (৩৫) দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত গৃহবধূর নাম অরিন আফরিন (২৪)।
ওই গৃহবধূকে প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার চাঁদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বিরামপুরের ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিরামপুর থানায় নারী নির্যাতন আইনে কামরুল ও তার মা নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে মামলা করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবলেন, ২০০৫ সালে বিয়ের পর তিনি জানতে পারেন, কামরুল মাদকাসক্ত। কয়েক বছর ধরে কামরুল ও তাঁর মা নুরুন্নাহার বেগম ওই গৃহবধূকে বাবার বাড়ি থেকে জমি অথবা টাকা আনতে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কামরুল। গত রোববার রাতে কামরুল বাড়ি ফেরেনি। সোমবার বাড়িতে এলে বাগবিতন্ডার এক পর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে গুরুতর আহত করে কামরুল।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবেশীদের কাছ থেকে নির্যাতনের খবর পেয়ে মেয়েকে উদ্ধার করেন।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মশিউর রহমান বলেন, ওই গৃহবধূর ডান হাত ভেঙে গেছে। শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। গলায় কালশিরা দাগ আছে।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কামরুলকে অন্য এক বাড়িতে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তার মা পলাতক।