যৌন নির্যাতনের প্রতিবাদে ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (বাঁয়ে) ও বজলুর রশিদের অবস্থান কর্মসূচি l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (বাঁয়ে) ও বজলুর রশিদের অবস্থান কর্মসূচি l প্রথম আলো

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিপিবি-বাসদ-সমর্থিত মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী।
সকালে মিছিল নিয়ে ক্বাফী ডিএমপি কমিশনারের কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ ভিকারুননিসা নূন স্কুলের সামনে মিছিলটি আটকে দেয়। সেখানেই হাতি মার্কার প্রার্থী ক্বাফী নেতা-কর্মীদের নিয়ে অবস্থান গ্রহণ করেন।
এরপর ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন সিপিবি-বাসদ-সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ, কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী শম্পা বসু, শ্রমিকনেতা আসলাম খান, সিপিবির নেতা জলি তালুকদার, যুবনেতা ত্রিদিব সাহা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার।
ক্বাফী বলেন, যে শহর নারীর নিরাপত্তা দিতে পারে না, সেই শহর কারও নিরাপত্তাই দিতে পারে না। পয়লা বৈশাখের নারী নিপীড়নের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।