যৌন হয়রানির দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌন হয়রানির দায়ে হামিম শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলাল হোসেন এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দেড় বছর ধরে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে স্কুলে যাওয়া–আসার পথে যৌন হয়রানি করে আসছিলেন। ওই শিক্ষিকা ২০ জুন এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
ইউএনও বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে হামিম শেখকে আটক করা হয়। পরে দণ্ডবিধির ৫০৯ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।