যৌনপল্লি থেকে এক পোশাক শ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক নারী পোশাকশ্রমিককে (২০) উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার তাঁকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই তরুণী। টাঙ্গাইলের মধুপুর এলাকার সিরাজুল ইসলাম (৩২) নামের এক যুবক তাঁর সঙ্গে ওই কারখানায় কাজ করতেন। একপর্যায়ে সিরাজুল তাঁকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গত বুধবার বাসে করে দৌলতদিয়ায় নিয়ে আসেন। এরপর ওই দিন রাতে দৌলতদিয়া যৌনপল্লির আলেয়া (৩৫) নামের এক বাড়িওয়ালির কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেন দেন। তখন থেকে তাঁকে আটকে রেখে যৌনব্যবসা করানো হচ্ছিল। ঘটনার এক দিন পর কৌশলে তরুণী বিষয়টি তাঁর মাকে ফোনে জানালে পরিবারের লোকজন শনিবার গোয়ালন্দ ঘাট থানায় জানান।