যৌনপীড়নের অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে চার বছরের এক শিশুকে যৌনপীড়ন করার অভিযোগে মানিক মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মানিক শ্যালিকার চার বছরের মেয়েকে যৌনপীড়ন করেন। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে মানিককে অভিযুক্ত করে একটি মামলা করেন। রাতেই মানিককে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি|