রং মেশানো মাছ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিশারিঘাট বাজার থেকে রং মেশানে ১২০ কেজি সামুদ্রিক পোপা মাছ জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল শুক্রবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সঙ্গে ছিলেন মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন। মৎস্য কর্মকর্তা জানান, অভিযানে মাছের বিক্রেতাদের পাওয়া যায়নি। কাইকে আটক করা হয়নি। আইন অনুযায়ী মাছে রং মেশানো অপরাধ। জব্দ করা মাছ ধ্বংস করা হয়েছে।