রংপুর নগরে সকাল বেলা পর পর চারটি ছিনতাই সংঘটিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের শালবন ও বাহারকাছনা এলাকায় গতকাল সোমবার সকালে পর পর চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এক চিকিৎসকের সোনার চেইন, মুঠোফোন এবং অন্যদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে।

শহরের শালবন ইন্দ্রা মোড়ে সকাল সাড়ে ছয়টার দিকে প্রাতর্ভ্রমণের সময় অস্ত্রের ভয় দেখিয়ে একজন নারী চিকিৎসকের সোনার চেইন ও মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ১৫ মিনিটের মধ্যে শালবন মিস্ত্রিপাড়া সড়কে ঢাকায় বাস ধরতে যাওয়ার সময় ব্যবসায়ী মোস্তাফিজার রহমানের পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে একই কায়দায় তাঁর কাছে থাকা কিছু ডলার, মূল্যবান কাগজসহ একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার আধা ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে শালবন ইন্দ্রা মোড় থেকে আধা কিলোমিটার দূরে হারাগাছ নগরের বাহারকাছনা বড়পুল এলাকায় হারাগাছ কলেজের শিক্ষক মোজাম্মেল হোসেনকে আটকিয়ে কিছু টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। তিনি বাস ধরতে কামারপাড়া যাচ্ছিলেন।

ছিনতাইয়ের শিকার শিক্ষক মোজাম্মেল হোসেন বলেন, একটি মোটরসাইকেলে তিনজন এবং তাদের হাতে অস্ত্র ছিল। অপর ছিনতাইয়ের শিকার চিকিৎসক কোতোয়ালি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বলেন, ‘ওই এলাকার চিহ্নিত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেই সঙ্গে আজ (গতকাল) থেকে আবারও ছিনতাইকারী গ্রেপ্তারে পুলিশের ছয়টি দল সার্বক্ষণিক টহলে থাকবে।’