রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশের এলাকায় আজ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জাতীয় পার্টির (জাপা) দুটি পক্ষ একই স্থানে একই সময় সমাবেশ ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলা প্রশাসক ফরিদ আহমদ সাংবাদিকদের কাছে ১৪৪ ধারা জারির এই তথ্য জানান। প্রশাসনের সিদ্ধান্ত আজ সকালে মাইকে ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার জাতীয় পার্টির নতুন জেলা ও মহানগর কমিটি পাবলিক লাইব্রেরি মাঠে আজ বেলা ১১টায় সমাবেশ ডাকে। বিলুপ্ত কমিটির পক্ষ থেকেও একই দিন একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশের ডাক দেওয়া হয়।