রংপুরে অটোচালক রনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চালক রনি মিয়া (১৪) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল সকালে রনির বাড়ি ভেলু বালাপাড়ার লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা প্রায় চার কিলোমিটার হেঁটে শহরে গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে গিয়ে আধা ঘণ্টা মানববন্ধন করেন।