রংপুরে আগামীকাল হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলায় আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার দুপুরে শহরের শালবন এলাকার এক বাড়িতে সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেন জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ও যুবদলের নেতারা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার ও জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।