রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়নাল হককে (৪২) কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার গোল্ডেন হিমাগারের কাছে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান আয়নাল হককে গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শাহিনা সরকার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই চেয়ারম্যানের পেটের কিছু অংশ কেটে যায়। সেখানে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।