রংপুরে কিশোরকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের খামারপাড়া এলাকায় দায়ের কোপে আলমগীর হোসেন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রকি (১৮) নামের এক তরুণকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে আলমগীর মারা যায়।
এ ঘটনায় আলমগীরের মা আলেয়া বেগম বাদী হয়ে গতকাল শনিবার কোতোয়ালি থানায় চারজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরের খামারপাড়া চুড়িপট্টি এলাকার দিনমজুর মোস্তফা মিয়ার ছেলে আলমগীর সন্ধ্যার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ডাবের পানি পান করছিল। এ সময় এলাকার চার তরুণ সেখানে আসে। আলমগীরের সঙ্গে গল্পের একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সে সময় রকি ডাব কাটার দা দিয়ে আলমগীরের ঘাড়ে কোপ দেয়।