রংপুরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় রাসেল মিয়া (৩০) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে বাড়ির পাশের ধানখেত থেকে পুলিশ রাসেলের লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, লাশের ঘাড়, পিঠ, মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেলকে কেউ ডাক দিয়ে বাইরে নিয়ে যায়। এরপর থেকে পরিবার তাঁকে খুঁজছিল।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।