রংপুরে কেব্ল অপারেটরকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে হাসেম খান ওরফে ইমন (৩০) নামের এক কেব্ল অপারেটরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে নগরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে হাসেম খান শনিবার রাত ১০টার দিকে তাঁদের বাড়ির পাশে কেব্ল টিভির তার ঠিক করতে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
এ সময় ধারালো ছোরা দিয়ে তাঁর বুক, দুই হাত, মাথা ও ডান হাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর অর্থোপেডিকস ওয়ার্ডে চিকিৎসাধীন।