রংপুরে ছাত্রশিবিরের তিন কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ইসলামী ছাত্রশিবিরের তিনজন কর্মীকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নগরের ঠিকাদারপাড়া এলাকা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পবান এলাকার আফতাবুজ্জামান ওরফে ফিরোজ (২২), পলাশ ছাত্রাবাস থেকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার মাসুদ আলম ওরফে মাসুদ (২৩) ও নূরপুরে সোনারবাংলা ছাত্রাবাস থেকে কুড়িগ্রামের স্বরূপ কামারু এলাকার ওবায়দুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, নাশকতার আশঙ্কায় গ্রেপ্তারের পর গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।