রংপুরে জামায়াতের দুই কর্মীসহ গ্রেপ্তার ৪১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর দুই কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মিঠাপুকুর উপজেলা জামায়াতের কর্মী একরামুল হোসেন (৪৫) ও এরশাদুল ইসলামের (৪০) বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। বাকি ৩৯ জনের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মামলা আছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।