রংপুরে তরুণের ডান হাত কনুই পর্যন্ত কুপিয়ে বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা ভগি বালাপাড়া এলাকায় এক তরুণের ডান হাত কনুই থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
ওই তরুণ হলেন রামপুরা ভগি বালাপাড়া এলাকার এনামুল হক (২৭)। পুলিশের ধারণা, কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে রামপুরা ভগি বালাপাড়া এলাকায় এনামুল হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এনামুলের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।