রংপুরে পুলিশ সোর্সের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের হাজিরহাট এলাকায় গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় শাহীন মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ছয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, শাহীন মিয়া পুলিশের একজন সোর্স ছিলেন। তিনি হাজিরহাট এলাকার রণচণ্ডী শেখপাড়া গ্রামের মোজাফফরের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, শাহীন পুলিশের একজন কর্মকর্তার বাসায় থাকতেন। মৃত্যুর আগে ওই কর্মকর্তার মোবাইল ফোনে শাহীন বার্তা পাঠান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
ওসি বলেন, কী কারণে শাহীন আত্মহত্যা করেছেন, তা এখনো সুস্পষ্ট নয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।