রংপুরে প্রকৌশলীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানকে আনসারুল্লাহ বাংলা টিম হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার তিনি রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজের অতিথিশালায় বৈঠক করার সময় তাঁকে একটি মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। কোতোয়ালি থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।