রংপুরে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত আটটার দিকে শহরের গুপ্তপাড়ায় বাসটিতে আগুন দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির মালিক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সিরাজুল ইসলাম। তাঁর গুপ্তপাড়ার বাড়ির সামনে বাসটি রাখা ছিল। রাত আটটার দিকে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান। ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।