রংপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের রবার্টসনগঞ্জ এলাকায় গত শনিবার এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এ সময় স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
নিউ স্বাদ বেকারির মালিক ও ব্যবসায়ী সুলতান আহমেদ জানান, রবার্টসনগঞ্জে বাড়িটির দোতলা ভাড়া নিয়ে পরিবারসহ তিনি বাস করতেন। গত শনিবার বাড়ির সবাই তাঁর অসুস্থ শাশুড়িকে দেখতে যান। রাত আটটার দিকে বাড়ি ফিরে তাঁরা দরজা খোলা দেখতে পান। এরপর ঘরে ঢুকে দেখেনচোরেরা প্রায় ১০ ভরি সোনা, ২০ ভরি রুপাসহ নগদ ৬০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।