রংপুরে ভুয়া এএসপি গ্রেপ্তার
রংপুর নগরে গত বৃহস্পতিবার একজন ভুয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) গ্রেপ্তার হয়েছেন। পুলিশে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
ওই ভুয়া এএসপির নাম আবু হাসনাত ওরফে মাসুদ (৩৮)। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতকানিয়া গ্রামে।
র্যা ব-১৩-এর অধিনায়কের কার্যালয়ের উপপরিচালক মেজর আবু ফরহান করিমের ভাষ্যমতে, পুলিশের বিশেষ শাখায় (এসবি) এএসপি পদে কর্মরত পরিচয় দিয়ে দুই ব্যক্তির কাছে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার সময় মাসুদকে হাতেনাতে ধরে ফেলেন র্যা ব সদস্যরা। র্যা ব সূত্র আরও জানায়, মাসুদ ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ মোহাম্মদ গ্রামের মাইন উদ্দিন (২১) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া গ্রামের আবদুল আলিমের (২২) কাছ থেকে এসআই পদে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকার চুক্তিবদ্ধ হন। এর মধ্যে এর আগে কয়েক দফায় তাঁরা তাঁকে ৯৩ হাজার টাকা দেন। গত বৃহস্পতিবার তাঁদের কাছ থেকে রংপুরের শাপলা চত্বরের ফিউচার টেলিকম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ৯৮ হাজার ৪৬০ টাকা বুঝে দেওয়ার সময় মাসুদকে আটক করা হয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, র্যা ব মাসুদকে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে প্রতারণার শিকার হওয়া তরুণ মাইন উদ্দিন মামলা করেন।