রংপুরে মাদকসহ পুলিশের বরখাস্ত এএসআই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রংপুর নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ১৯৮টি ইয়াবাসহ পুলিশের বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার সকালে নগরীর ঠিকাদারপাড়ার ছয়তলার একটি বাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের তত্ত্বাবধানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান শেষে ইয়াবাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তিনটি ব্যাংকের চেক, আট হাজার টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

রাহাত বিন কুতুব বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ইয়াবাসহ এক বরখাস্ত এএসআইকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। এএসআই মনিরুজ্জামান কুড়িগ্রামের উলিপুর থানায় কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে বরখাস্ত করা হয়েছে।