রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে শফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে নগরের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুলের বাড়ি নগরের ফকিরপাড়া এলাকায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে কদমতলা এলাকার একটি মিল চাতালের পাশে দুর্বৃত্তরা শফিকুলকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে শফিকুল মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।