রংপুরে শিবিরের পাঁচ কর্মীসহ ৩৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পাঁচ শিবির কর্মীসহ ৩৪ দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে রংপুর শহরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচ শিবির কর্মী হলো, দুদু মিয়া (২১), ওমর আলী (২০), মোস্তাফিজার রহমান (২২), আমজাদ হোসেন (১৯) ও আবুল হোসেন (২২)। তাদের বাড়ি রংপুর শহরসহ বিভিন্ন উপজেলায়।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শিবিরের পাঁচ কর্মীর বিরুদ্ধে মামলা আছে। এরা সবাই পলাতক ছিল। বাকি ২৯ জন ছিনতাই, চুরি ও মাদক বিক্রয়সহ নানা অপরাধে অভিযুক্ত।