রংপুরে সন্ত্রাসী পলাশ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ হোসেনকে (৩০) গত শনিবার ভোররাত চারটার দিকে শহরের মুলাটোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, চুরিসহ ২১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাশের বাড়ি শহরের মুন্সিপাড়ায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গতকাল রোববার বিকেলে বলেন, শহরের শীর্ষ সন্ত্রাসীদের একজন পলাশ। গত ৭ জুলাই শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় ব্যবসায়ী ফরহাদ হোসেন হত্যা মামলার অন্যতম আসামি পলাশ।