রংপুরে হত্যা মামলায় ছয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চালক আজিজুল ইসলাম (১৭) হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পিবিআই রংপুর কার্যালয়ে গত বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফারুক, মাজেদ, বাবু, আসাদুল, মোজাম্মেল ও জাহাঙ্গীর। তাঁদের সবার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী এলাকায়। পিবিআই সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ হত্যাকাণ্ডের মূল হোতা ফারুককে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এবং বাকিদের রংপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই আজিজুলের বন্ধু ও পরিচিতজন।