রংপুরের বদরগঞ্জে সিপিবি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থীর ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে সিপিবি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি এই হামলার নিন্দা করেছে।

সিপিবি বলেছে, গত রোববার দুপুর ১২টার দিকে সিপিবির প্রার্থী শাহ মো. সরোয়ার ইসলাম মনোনয়নপত্র জমা দিতে যান। সেখানে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলার সময় আওয়ামী লীগ প্রার্থী শাহ মো. রবিউল ইসলামের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ যৌথ বিবৃতিতে এই হামলাকে ‘ন্যক্কারজনক’ ও ‘আওয়ামী লীগের জবরদখলের আস্ফালন’ বলে মন্তব্য করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। বিজ্ঞপ্তি।