রংপুরের বিএনপির নেতাকে নিয়ে গেছে কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পাওয়া যাচ্ছে না। মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন অভিযোগ করেন, দিবাগত রাত তিনটার দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কিছু লোক শহরের শালবন এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে ধরে নিয়ে গেছে। আজ শুক্রবার সকালে র‍্যাব-১৩-এর কার্যালয় ও কোতোয়ালি থানায় গিয়ে তিনি তাঁর স্বামীর খোঁজ পাননি। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ‘মোজাফফর হোসেনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তবে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানা নেই।’
র‍্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বলেন, ‘আমরা বিষয়টি জানি না।’