রক্তমাখা ছুরিসহ ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে মোহর আলী হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর ছেলে আমিনুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে। গত রোববার পুলিশ তাঁকে চার দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশ বলেছে, রিমান্ডে আমিনুল তাঁর বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন।
গত রোববার বিকেলে জুরাইনের মেডিকেল রোডে নিজেদের বাড়িতে আমিনুল তাঁর বাবা মোহর আলীকে (৬০) গলায় ছুরি চালিয়ে হত্যা করেন। পরিবারের এক সদস্য মোহর আলীকে হত্যার পর তাঁর ছেলে আমিনুলকে পালিয়ে যেতে দেখেছিলেন। মোহর আলী তাঁর ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় সপরিবারে থাকতেন।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী গতকাল মঙ্গলবার বলেন, রোববার রাতে পুলিশ জুরাইন এলাকায় অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করে।