রড ওজনে কম দেওয়ায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি টনে ১৫-২০ কেজি করে কম দেওয়ায় রাজশাহীতে গতকাল সোমবার রড বিক্রেতা দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে প্রতিষ্ঠান দুটির ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে নগরের রানীবাজার এলাকার আমান ট্রেডার্স ও নিউমার্কেট এলাকার কিসমত ট্রেডার্স। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার, বিএসটিআইয়ের কর্মকর্তা ও নগরের বোয়ালিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অভিযান চলে। এ সময় আমান ট্রেডার্সের পরিমাপক যন্ত্র পরীক্ষা করে দেখা গেছে, তারা প্রতি টনে ২০ কেজি করে রড কম দেয়। কিসমত ট্রেডার্সের যন্ত্র পরীক্ষা করে দেখা গেছে, তারা প্রতি টন রড বিক্রির সময় ক্রেতাকে ১৫ কেজি করে কম দেয়।