রব হলে অভিযান শিবিরের ১৪ নেতা কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ আবদুর রব হলে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় কয়েক বস্তা পাথর, লাঠিসোঁটা ও রড উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশ জানায়, আটক নেতা-কর্মীদের মধ্যে আবদুর রব হল শাখার শিবিরের সভাপতি জাহেদ উল্লাহ ও ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন রয়েছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টার অভিযানে ছাত্রশিবিরের বিপুল পরিমাণ জিহাদি বইসহ তিন বস্তা পাথর, লাঠিসোঁটা ও রড উদ্ধার করা হয়েছে। হলটিতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন, এমন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার নাশকতাবিরোধী যে অভিযান সারা দেশে চালাচ্ছে তার অংশ হিসেবে রব হলে এ অভিযান চালানো হয়।