রমনা থানার সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। মামলা নম্বর ২০। এজাহারে মো. হাছান আলীর বিরুদ্ধে প্রায় ১৩ লাখ ৫২ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মো. হাছান আলী এর আগে রাজধানীর রমনা থানায় ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। দুদক সূত্র জানায়, ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পুলিশে বিভিন্ন দায়িত্বে থাকাকালে তিনি এই অবৈধ সম্পদ অর্জন করেন বলে দুদকের তদন্ত দল প্রমাণ পেয়েছে।