রশির দুই প্রান্তে ঝুলছিলেন স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে একই রশির দুই প্রান্তে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার চিতেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন ওই গ্রামের ট্রাকচালক রাশেদুল ইসলাম খান (২৪) ও তাঁর স্ত্রী সুমি বেগম (১৯)।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় চার মাস আগে রাশেদুল ও সুমির বিয়ে হয়। আজ সকালে তাঁদের বাড়িতেই দেখেন প্রতিবেশীরা। কিন্তু বিকেলে তাঁদের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখেন। এ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা বাইরে থেকে দরজা ভেঙে ঘরের ধরনার সঙ্গে একই রশিতে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তাঁরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজনের মরদেহ ঘরের ধরনার সঙ্গে একই রশির দুই পাশে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে কী কারণে তাঁরা আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেননি তিনি।