রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দিলীপ কুমার দাশ (৫৮) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, গতকাল বুধবার সকালে সম্পত্তি নিয়ে ভাতিজার সঙ্গে কথা-কাটাকাটি হয় দিলীপ কুমারের। এ সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। অসুস্থতা নাকি আঘাতে তাঁর মৃত্যু হয়েছে এটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার জানা যাবে।