রাইস কুকার ও সিগারেটের প্যাকেটে সাড়ে ১০ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সাড়ে ১০ কেজি সোনা ও এক কোটি ভারতীয় রুপি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এ সময় এসব সোনা ও মুদ্রা পাচারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল লতিফ, নূরুল আলম ও আবুল মনসুর। তিনজন এমিরেটস এয়ারলাইনসের আলাদা দুটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গতকাল দুবাই থেকে আসা যাত্রী আবদুল লতিফকে তল্লাশি করে তাঁর কাছ থেকে সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। তিনি তিনটি সিগারেটের প্যাকেটের মধ্যে ৬৪টি সোনার বার নিয়ে আসেন। আবুল মনসুর নামে অন্য এক যাত্রীর কাছ থেকে এক কোটি ভারতীয় রুপি উদ্ধার করে শুল্ক বিভাগ। একই সময় রাইস কুকারের ভেতরে রাখা তিন কেজি সোনাসহ নূরুল আলম নামে এক যাত্রীকে আটক করে শুল্ক বিভাগ।