রাউজান পৌর আ.লীগের নেতাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান পৌর আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ ও যুবলীগ কর্মী আবু সালেক। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিরঘাটা এলাকা থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত ২২ নভেম্বর রাউজানে মোহনা টিভির গাড়িতে গুলি করার অভিযোগে আবদুল লতিফ ও আবু সালেককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেক গাড়িতে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
গত ২২ নভেম্বর চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর এক সাংবাদিক আহত হন। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার সময় গহিরা বাজারে মোহনা টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়া হয়।