রাঙামাটিতে আদিবাসী শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল বুধবার এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আইয়ুব আলী নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় আইয়ুব আলী শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ পাহাড়ে লুকিয়ে থাকা অবস্থায় আইয়ুব আলীকে আটক করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কুমার বড়ুয়া বলেন, আইয়ুব আলীকে কাল (আজ বৃহস্পতিবার) আদালতে হাজির করা হবে।
অভিযুক্ত ব্যক্তির চায়ের দোকান এবং ছোটখাটো কাঠের ব্যবসা রয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের রাঙামাটি জেলা সভাপতি সানু মং মারমা জানান, শারীরিক পরীক্ষার জন্য গতকাল সন্ধ্যায় শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে।