রাঙামাটিতে আরাকান আর্মির সন্দেহভাজন সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির কথিত নেতা রেনিন সুয়ে প্রকাশ রেনেজু রাখাইনের সহযোগী সন্দেহে মং অং থান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে আরাকান আর্মির সন্দেহভাজন এই সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ বলেন, মং অং থানের কাছ থেকে বাংলাদেশি এবং মিয়ানমারের দুটি পৃথক জাতীয় পরিচয়পত্র এবং আরাকান আর্মির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।