রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের বড়াদম গ্রামে দুর্বৃত্তের গুলিতে বাজাগুলা চাকমা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের তথ্যমতে, বাজাগুলা চাকমা জপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রঞ্জন কুমার সামন্ত বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আট থেকে দশজন অস্ত্রধারী বড়াদম গ্রামের শান্তিময় চাকমার বাড়ি ঘেরাও করে। ওই ব্যক্তির বাড়িতে ঘুমাচ্ছিলেন বাজাগুলা। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে।